হাসারাঙ্গার স্পিনে আমিরাতকে গুঁড়িয়ে দিলো শ্রীলঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শক্তি দেখালো শ্রীলঙ্কা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলো তারা। ১৭৫ রানের বিশাল জয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা হলো ১৯৯৬ সালের চ্যাম্পিয়নদের।

Manual4 Ad Code

বুলাওয়েতে সোমবার কুইন্স স্পোর্টস ক্লাবে টপ অর্ডারের চার ব্যাটারের হাফ সেঞ্চুরিতে ৩৫৫ রানের বিশাল পুঁজি গড়ে শ্রীলঙ্কা। বিশাল লক্ষ্যে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে পর্যদুস্ত আমিরাত। ৩৯ ওভারে ১৮০ রানে অলআউট তারা।

পাথুম নিসাঙ্কা ও দিমুথ করুণারত্নের ৯৫ রানের জুটি শ্রীলঙ্কাকে পথ দেখায়। করুণারত্নে ৫২ রানে আউট হন। নিসাঙ্কাও (৫৭) হাফ সেঞ্চুরির পর বেশিদূর এগোতে পারেননি। এরপর কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার ১০৫ রানের জুটি শ্রীলঙ্কাকে শক্ত অবস্থানে নেয়। কুশল ৭৮ রানে থামেন, ৭৩ রান করেন সামারাবিক্রমা।

Manual4 Ad Code

৪৫ থেকে ৪৭তম ওভারে ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে চারিথ আসালাঙ্কার ২৩ বলে অপরাজিত ৪৮ রানের ঝড়ে স্কোর সাড়ে তিনশ ছাড়ায়। হাসারাঙ্গা ১২ বলে অপরাজিত ছিলেন ২৩ রানে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code