হিজবুল্লাহ প্রধানের সঙ্গে জয়নাব সোলাইমানির সাক্ষাৎ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

হিজবুল্লাহ আন্দোলনের প্রধান হাসান নাসরাল্লাহর সঙ্গে দেখা করেছেন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের আল-কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানির মেয়ে।

Manual8 Ad Code

লেবাননে তাদের এই বৈঠকে হিজবুল্লাহ নেতা বলেন, হাজি কাসেম সোলাইমানিকে জিহাদ ও শাহাদাতের জন্য বাছাই করেছিলেন আল্লাহ। তার ইহজাগতিক জীবনের সুন্দরতম সমাপ্তি ঘটিয়েছেন তিনি।-খবর পারস টুডের

 

এর আগে বৃহস্পতিবার বৈরুতের উপকণ্ঠে জাহিয়া এলাকায় হিজবুল্লাহর নারী সংগঠনের পক্ষ থেকে সোলাইমানির জন্য একটি শোকানুষ্ঠান হয়েছে। তাতে অংশগ্রহণ করে বক্তব্য দেন জয়নাব সোলাইমানি।

Manual1 Ad Code

জয়নাব বলেন, মুসলিম যুবসমাজ সাহসী হোক তা শত্রুরা চায় না; কিন্তু তাদের এ চাওয়া কোনোদিনও পূরণ হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি সোলাইমানিকে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন ইরানের সবচেয়ে প্রভাবশালী জেনারেল। মধ্যপ্রাচ্যজুড়ে তেহরানের প্রভাব বিস্তারের মূলহোতা বলে আখ্যায়িত করা হয় তাকে।

বাবার মৃত্যুর পর জয়নাব হুমকি দিয়ে বলেন, মার্কিন সেনাদের পরিবার তাদের সন্তানদের মরদেহের জন্য অপেক্ষা করে দিন পার করবে।

Manual2 Ad Code

জয়নাব ছাড়াও সোলাইমানির আরও চার সন্তান রয়েছেন। তাদের মধ্যে একটি মেয়ে বাকি চারটি ছেলে। যদিও এ পর্যন্ত তাদের বিষয়ে খুবই কম জানা গেছে।

আল-কুদস ফোর্সের বর্তমান প্রধান ইসমাইল কিয়ানিও বন্ধু সোলাইমানি হত্যার প্রতিশোধের ঘোষণা দিয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code