হিনা রাব্বানির ঢাকা সফর বাতিল করল পাকিস্তান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: শেষ সময়ে ঢাকা সফর বাতিল করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। উন্নয়নশীল আট মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আজ (মঙ্গলবার) তার ঢাকায় আসার কথা ছিল। আগামীকাল (বুধবার) এই সম্মেলন শুরু হবে। কিন্তু এর এক দিন আগে হিনা রাব্বানির সফর বাতিলের কথা জানিয়েছেন ঢাকায় পাকিস্তান হাইকমিশন।
হাইকমিশন সূত্র জানায়, ঢাকায় প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার আসছেন না। যেহেতু ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকটি আংশিকভাবে ভার্চুয়ালি যোগ দেওয়ার সুযোগ রয়েছে। তাই আমাদের প্রতিনিধি দল ভার্চুয়ালি যোগ দেবে। কূটনৈতিক সূত্র বলছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code