হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

হিলি প্রতিনিধি
”সারা বিশ্বের ঐক্য এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব” এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

Manual6 Ad Code

দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও এনজিওদের সহযোগীতায় মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একইস্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাদ্দাফি শিকদার, লাইট হাউজের ম্যানেজার আরিফুর রহমান, মোস্তাফিজুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন। সভায় এইচআইভি এইডসের ভয়াবহতা তুলে ধরে তা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code