হৃদযন্ত্র ভালো রাখতে পাতে রাখুন ১০ খাবার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ধমনীতে রক্ত জমাট বেধে হৃদযন্ত্রে রক্ত চলাচলে বাধা দিলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। আমাদের জীবনযাপন পদ্ধতির কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে। প্রতিদিনের খাদ্য তালিকায় যদি থাকে জাঙ্ক ফুড যেগুলোতে উচ্চমাত্রায় চিনি, লবণ, রিফাইন্ড কার্ব, স্যাচুরেটেড ফ্যাট- তবে এগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত করবে আপনার হৃদযন্ত্রকে। এসব খাবারে থাকা ফ্যাট এবং কোলেস্টেরল রক্ত জমাট বাধার অন্যতম কারণ। হৃদযন্ত্র ভালো রাখতে চাইলে খাদ্য তালিকায় রাখতে হবে স্বাস্থ্যকর খাবার। সুষম খাবারের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করাও ভীষণ জরুরি। নিয়মিত শরীরচর্চার কারণে শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমতে থাকে। এছাড়া উচ্চ রক্তচাপ ও স্থুলতার মতো সমস্যা থেকেও দূরে থাকা যায়। হৃদযন্ত্র ভালো রাখতে চাইলে কোন কোন খাবার খেতে হবে নিয়মিত? জেনে নিন সেটা।
১। পাতে রাখুন সবুজ শাক ও সবজি। যেমন পালং শাক খেতে পারেন নিয়মিত। খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের জন্য সুপরিচিত এই শাক। এছাড়া ভিটামিন কে-এর দুর্দান্ত উত্স সবুজ শাক ও সবজি, যা ধমনীকে রক্ষা করতে সাহায্য করে। এগুলোতে ডায়েটারি নাইট্রেটের পরিমাণও বেশি, যা রক্তচাপ কমাতে এবং এবং রক্তনালীর আস্তরণের কোষগুলোড় সুরুক্ষায় কাজ করে। হেলথ লাইনের একটি প্রতিবেদন দাবি করছে, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেলে করোনারি হৃদরোগের ঝুঁকি কমে যায় অনেকটাই।

২। গোটা শস্য বা হোল গ্রেইন খান। কোলেস্টেরল এবং সিস্টোলিক রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমবে।

৩। ফ্যাটি ফিশ বা সামুদ্রিক মাছ খান। স্যামন, ম্যাকেরেল, সার্ডিনস এবং টুনার মতো চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড মেলে। নিয়মিত খেলে তাই হৃদরোগের ঝুঁকি কমে।

৪। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের আরেকটি চমৎকার উৎস হচ্ছে বাদাম। এছাড়া ভিটামিন ই এবং ফাইবারও মেলে বাদাম থেকে। বিশেষ করে আখরোট হার্টের জন্য খুবই ভালো। এতে ম্যাগনেসিয়াম, কপার এবং ম্যাঙ্গানিজের মতো ফাইবার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। ৩৬৫ জন অংশগ্রহণকারীর উপর ২০০৯ সালের একটি গবেষণায় দেখা গেছে যে আখরোট ও অন্যান্য স্বাস্থ্যকর খাবার খেলে এলডিএল (খারাপ) এবং মোট কোলেস্টেরল কমে যায়।

৫। হৃদযন্ত্র ভালো রাখতে খান বিনজাতীয় খাবার। মটরশুঁটি বা শিম নিয়মিত খেলে রক্তে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল (খারাপ) কোলেস্টেরল কমে যায়।

Manual1 Ad Code

৬। হার্ট ভালো রাখতে সাহায্য করে ডার্ক চকোলেটও। এটি ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা হার্টের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করতে পারে। পরিমিত পরিমাণে চকোলেট খেলে করোনারি হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে।

৭। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলছে, টমেটো খেলে দূরে থাকতে পারবেন হৃদরোগের ঝুঁকি থেকে। টমেটোতে পাওয়া যায় শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট।

৮। অলিভ অয়েল খেতে পারেন নিয়মিত। অলিভ অয়েল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করতে পারে। এটি মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা হৃদযন্ত্র সুস্থ রাখতে ভূমিকা রাখে। হৃদরোগের উচ্চ ঝুঁকিতে আছেন এমন ৭ হাজার প্রাপ্তবয়স্কদের নিয়ে করা একটি গবেষণায় দেখা গেছে, যারা অলিভ অয়েল খান করেন তাদের হৃদরোগের ঝুঁকি ৩৫ শতাংশ কম।

Manual2 Ad Code

৯। হৃদযন্ত্র ভালো রাখতে কমলা খাওয়ার পরামর্শ দিচ্ছে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন। কমলায় থাকা পেক্টিন রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

Manual1 Ad Code

১০। হার্ট সুস্থ রাখতে গ্রিন টি খান। এতে মেলে পলিফেনল এবং ক্যাটেচিন, যা কোষের ক্ষতি রোধ করতে সক্ষম। এছাড়া হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এই উপাদান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code