হেমন্তে যেভাবে ত্বকের যত্ন নিবেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: শীতের আগমনী বার্তা নিয়ে এলো হেমন্ত। বইতে শুরু করেছে ঠাণ্ডা বাতাস। সময়টা ত্বকের জন্য ভালো নয়। তৈলাক্ত ত্বকও এই সময়ে শুষ্ক হয়ে যায়, আর যদি এমনিতেই শুষ্ক ত্বক হয় তবে তো কথাই নেই। দরকার তাই বাড়তি যত্নের। চলুন জেনে নেই এই সময়ে ত্বকের যত্নে কী করবেন আর কী করবেন না—কর্মব্যস্ত দিন শেষে ঘরে ফিরে একখানা সুগন্ধি সাবান কিংবা সোপ জেলের ফেনায় নিজেকে ঢেকে নিয়ে গোসলের আরাম আর কোথায় পাওয়া যায় বলুন! এমন প্রলোভন এড়ানো যে খুব কঠিন তাতে সন্দেহ নেই, কিন্তু ত্বকের স্বার্থে তা এড়িয়েই চলতে হবে। কারণ এই সময়ে এমন আরামের গোসল আপনার জন্য নয়। মনে রাখবেন, সাবানের ক্ষার আপনার ত্বককে আরও শুষ্ক করে দেবে৷ তাই গোসলে সাবান বা সোপ জেল বদলে বেছে নিন ভালো মানের সাবানমুক্ত ক্লেনজার; যা আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এখন সূর্যের তাপ একটু বেশিই। রোদে বের হওয়াই যায় না। তাই এই সময়ে বাইরে বের হওয়ার আগে অবশ্যই ভালো করে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না যেন। মনে রাখবেন, যতো বেশি সান এক্সপোসার হবে ত্বক ততো বেশি আর্দ্রতা হারাবে। আর দিনের বেলা বাইরে বের হলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code