হোয়াইট হাউজের বাইরে বাইডেন সমর্থকদের উল্লাস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজের বাইরে উল্লাস করেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সমর্থকরা।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউজের বাইরে একটি স্থানকে বর্ণবাদ আন্দোলনের সময় ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা নামে নামকরণ করা হয়। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের দিন সন্ধ্যায় শত শত বাইডেন সমর্থক সেখানেই জড়ো হয়ে উল্লাস করেন।

 

শুধু ওয়াশিংটন নয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাইডেন সমর্থকরা মঙ্গলবার হোয়াইটে হাউজের বাইরে জড়ো হন। বাইডেনের সমর্থকরা জানান, মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন জয় আগাম উদযাপন করার জন্যই তারা জড়ো হয়েছেন। ।

Manual5 Ad Code

বাইডেনের সমর্থক যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাসিন্দা মালিক উইলিয়ামস বলেন, আমি এখানে উদযাপন করতে এসেছি। আগাম উদযাপন।

 

Manual7 Ad Code

ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে আসা ৪০ বছর বয়সী রুবি এস্টয় বলেন, ভোট দিয়ে তাকে(ট্রাম্প) ক্ষমতাচ্যুত করুন।

 

 

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code