১১ নারীকে যৌন হয়রানি করেন নিউইয়র্কের গভর্নর: তদন্ত রিপোর্ট

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমোর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানি, অবাঞ্ছিত চুম্বন এবং হতাশার শিকার করানোর যে অভিযোগ আনা হয়েছিল তা একটি স্বাধীন তদন্তে সত্য বলে প্রমাণিত হয়েছে। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়, রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেছেন, অ্যান্ড্রু কুওমো রাষ্ট্রীয় ও ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ তার সহকর্মী ডেমোক্র্যাটরা বলছেন, তার (অ্যান্ড্রু কুওমো) পদত্যাগ করা উচিত।

এক প্রতিক্রিয়ায় অ্যান্ড্রু কুওমো তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। একইসঙ্গে নিউইয়র্কের গভর্নর হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৩ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি মনে করি তার পদত্যাগ করা উচিত। আমি এটাও বুঝতে পারছি যে, রাজ্য বিধানসভা তার বিরুদ্ধে অভিশংসনের সিদ্ধান্ত নিতে পারে। তবে আমি জানি না যে এটি সত্য কিনা। কারণ, সকল তথ্য আমার পড়া হয়নি।

Manual1 Ad Code

১১ নারীকে যৌন হয়রানি করেন নিউইয়র্কের গভর্নর: তদন্তবিবিসি জানিয়েছে, গত বছর একাধিক নারী গভর্নরের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনার পরই এ নিয়ে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা পাঁচ মাসে প্রায় ২০০ জন (১৭৯) ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। যাদের মধ্যে তার সহকর্মী এবং যারা অভিযোগ করেছেন তাদের কয়েকজন ছিল। অনুসন্ধানের অংশ হিসেবে হাজার হাজার ডকুমেন্ট, টেক্সট এবং ছবি পর্যালোচনা করা হয়েছে।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেন, স্বাধীন তদন্ত কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, গভর্নর অ্যান্ড্রু কুওমো একাধিক নারীকে যৌন হয়রানি করেছেন। আর তা করতে গিয়ে রাষ্ট্রের ফেডারেল এবং রাজ্য আইন লঙ্ঘন করেছেন।

তদন্তে উঠে এসেছে, অ্যান্ড্রু কুওমো ১১ জন নারীকে চুমু খেয়েছেন বা তাদের অশালীন মন্তব্য করেছেন এবং আইন লঙ্ঘন করে চারপাশে একটি বিষাক্ত কর্মস্থল তৈরি করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code