১৫ অক্টোবর থেকে পর্যটন ভিসা দেবে ভারত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারও বিদেশি পর্যটকদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন পর্যটকরা।

Manual7 Ad Code

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু হবে। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাঁদের ভিসা দেওয়া হবে আগামী ১৫ অক্টোবর থেকেই।

Manual6 Ad Code

করোনার কারণে ক্ষতিগ্রস্ত পর্যটন, আতিথেয়তা এবং বিমান পরিবহন খাতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এই জন্য প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়ার একটা ঘোষণাও কিছুদিন আগে দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code