১৭৩ আরোহী নিয়ে ছিটকে পড়লো কোরিয়ান উড়োজাহাজ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রবিবার ১৭৩ জন আরোহী নিয়ে ফিলিপাইনের রানওয়ে থেকে ছিটকে পড়েছে কোরিয়ান এয়ারের একটি উড়োজাহাজ। এ সময় যাত্রীবাহী প্লেনটির অনেকাংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে যাত্রীদের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এপি’র।
সোমবার ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সেবু প্রদেশের ম্যাকটন দ্বীপের বিমানবন্দরটিতে দুর্ঘটনায় অর্নিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
দুর্ঘটনাকবিলত উড়োজাহাজের একধিক ছবি প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code