১৯ শিক্ষকের ১৮ বছরের বেতন ভাতা ফেরত নেওয়া হচ্ছে

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদন: তদবির ও জালিয়াতির মাধ্যমে রাজধানীর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের ১৯ শিক্ষকের এমপিও পাওয়ার তথ্য ফাঁস হয়েছে। ২০০০ সালের মে মাস থেকে ২০১৮ সালের ১৭ জুন পর্যন্ত ওই শিক্ষকদের বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষার ঢাকা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোছা. সাহারা খানম।
ওই ১৯ শিক্ষকের ২০০০ সালের মে থেকে ২০১৮ সালের ১৭ জুন পর্যন্ত বেতনের হিসাব বিবরণী পাঠাতে গত ১৩ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপকের কাছে চিঠি দেন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোছা. সাহারা খানম। চিঠিতে বলা হয়, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের ১৯ জন শিক্ষক জালিয়াতি করে ২০০০ সালের মে মাস থেকে আজ পর্যন্ত (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত সরকারি অংশের বেতন ভাতা উত্তোলন করেছেন। সব টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার লক্ষ্যে তাদের উত্তোলিত টাকার হিসাব বিবরণী প্রয়োজন। এ অবস্থায় মে-২০০০ থেকে জুন-১০১৮ পর্যন্ত শিক্ষকদের হিসাব বিবরণী দেওয়ার অনুরোধ করা হলো।
এই ১৯ জন সহকারী শিক্ষক হলেন, আব্দুল খালেক, মিনহাজুর রহমান, আতিকুর রহমান, মোহাম্মদ গোলজার হোসেন, মো. জহিরুল ইসলাম, আফরোজা খাতুন, মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া, মো. মনজুরুল হক মজুমদার, আবুল কালাম, মো. শহীদ উল্লাহ, শামীমা আফরোজ, হনুফা বেগম, মো. নুর উদ্দিন, সুভাষ চন্দ্র মিত্র, মুহম্মদ লুৎফর রহমান, মেহেরুন নেছা খানম, পারভীন আক্তার, মোহাম্মদ জিয়াদুল হক, মো. জাহাঙ্গীর হোসেন ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জিন্নাতুন্নেছা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code