২০২১ সালে বিশ্বে সাংবাদিক গ্রেফতারের রেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ ২০২১ সালে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক গ্রেফতার হওয়ার ঘটনা ঘটেছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর নতুন প্রতিবেদন থেকে জানা গেছে যে এই বছরের ১ ডিসেম্বর পর্যন্ত মোট ২৯৩ জন সাংবাদিককে কারারুদ্ধ করা হয়েছে।

Manual1 Ad Code

সিপিজের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, চলতি বছরের অন্তত ২৪ সাংবাদিককে তাদের রিপোর্ট বা কাজের জন্য হত্যা করা হয়েছে এবং আরও ১৮ সাংবাদিকের এমন পরিস্থিতিতে মৃত্যু হয়েছে যে তারা তাদের কাজের জন্য লক্ষ্যবস্তু হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া কঠিন।

Manual6 Ad Code

রিপোর্টে জানানো হয়েছে যে, বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক গ্রেফতারের কারণ আলাদা। তবে রেকর্ড সংখ্যক সাংবাদিক গ্রেফতার ও কারারুদ্ধ হওয়ার ঘটনা মূলত বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রতিফলন। সিপিজে সাংবাদিকদের নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। তাদের দেয়া তথ্য মতে, ২০২১ সালে সবচেয়ে বেশি (৫০ জন) সাংবাদিক কারারুদ্ধ রয়েছে চীনে, দ্বিতীয় স্থানে আছে মায়ানমার (২৬ জন)। অন্য যেসব দেশে অধিক সাংবাদিক গ্রেফতারের ঘটনা ঘটেছে তার মধ্যে মিশর (২৫ জন), ভিয়েতনাম (২৩ জন) ও বেলারুশ (১৯ জন) রয়েছে।

সিপিজে-এর নির্বাহী পরিচালক জোয়েল সিমন সম্প্রতি প্রকাশিত রিপোর্ট নিয়ে বলেছেন, ‘এই নিয়ে ষষ্ঠবার বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক সাংবাদিক কারারুদ্ধ করার তথ্য তালিকাভুক্ত করল সিপিজে। গ্রেফতার ও মৃতের সংখ্যা অবিচ্ছেদ্য চ্যালেঞ্জ তুলে দিয়েছে। বিভিন্ন দেশের সরকাররা এখন তথ্য নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর এবং এই কাজ করার জন্য তারা দিন দিন আরও কঠোর হচ্ছে।

Manual8 Ad Code

সিপিজে-এর প্রতিবেদনে উল্লেখ রয়েছে রয়টার্সের ফটোগ্রাফার দানিশ সিদ্দিকীর হত্যাকাণ্ডও। ভারতীয় এই ফটো সাংবাদিক আফগানিস্তানে তালেবান উগ্রপন্থীদের হাতে নিহত হন। এছাড়া গত জুনে মেক্সিকোতে গুস্তাভো শানচেজ কাবেরাকে গুলি করে হত্যার কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code