২২ বছর পর প্রিন্স-মিজানের যুগলবন্দী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: গানপ্রিয় শ্রোতাদের কাছে ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ প্রিন্স মাহমুদের সুরে সৃষ্ট গান। সেই ১৯৯৫ সাল থেকেই প্রতি ঈদে গান উপহার দিয়ে আসছেন এই কিংবদন্তি গীতকবি-সুরকার-সংগীত পরিচালক। ব্যতিক্রম ঘটছে না এবারও। বরং এই ঈদে আরও চমকপ্রদ আয়োজন নিয়ে হাজির হচ্ছেন তিনি।

Manual6 Ad Code

সেই চমকের নাম মিজান। ‘ওয়ারফেইজ’ খ্যাত এই ব্যান্ড তারকা পাক্কা ২২ বছর পর প্রিন্স মাহমুদের সুরে গাইলেন। গানের শিরোনাম ‘এমন হয়নি আগে’। ঈদ উৎসবে জি সিরিজ থেকে প্রকাশ হতে যাচ্ছে গানটি।

প্রিন্স মাহমুদ জানালেন, ২০০০ সালের ঈদে প্রকাশ হয়েছিল তার সুরে ‘স্রোত’ অ্যালবামটি। সেখানে মিজানের কণ্ঠে ‘আজ আপন কাল পর’ শিরোনামের একটি গান ছিল। যা শ্রোতামহলে গ্রহণযোগ্যতা পায়। এরপর মিজান যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেইজ’-এ। ব্যান্ড নিয়ে ব্যস্ততায় আর একক গানে ফিরতে পারেননি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code