২৩ দিন পর সিলেটের স্থল ও শুল্ক ষ্টেশন দিয়ে পাথর আমদানি শুরু

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

২৩দিন পর সিলেট বিভাগের সকল স্থল ও শুল্ক ষ্টেশন দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে পাথর আমদানি শুরু হয়।

তবে, বিয়ানীবাজারের সুতারকান্দি স্থল বন্দর (শেওলা স্থল বন্দর) দিয়ে বৃহস্পতিবার থেকে আমদানি শুরু হবে।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সভাপতি ও সিলেট চেম্বারের সহ সভাপতি মো. আতিক হোসেন।

জানা যায়, পাথর ও চুনাপাথর আমদানিতে শুল্ক (অ্যাসেসমেন্ট ভ্যালু) বাড়ানোর প্রতিবাদে গত ৭ জানুয়ারি থেকে আমদানি বন্ধ রাখেন আমদানিকারকরা। ২৩দিন পর আবারো আমদানি শুরু হয়েছে বুধবার (৩১ জানুয়ারি) থেকে।

Manual1 Ad Code

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সিলেট কমিশনারেট কমিশনার মোহাম্মদ এনামুল হকের সঙ্গে সিলেটের সব স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনের আমদানিকারক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর ফের আমদানি শুরুর সিদ্ধান্ত হয়। বৈঠকে সরকারের নতুন নির্ধারিত অ্যাসেসমেন্ট ভ্যালু সাড়ে ১৩ ডলার থেকে ৭৫ সেন্ট কমানোর পর ব্যবসায়ীরা পুনরায় আমদানি করতে রাজি হন।

Manual6 Ad Code

সিলেট নগরীর উপশহরস্থ কাষ্টম অফিস কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক সভাপতি মো. এমদাদ হোসেন, সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সভাপতি ও সিলেট চেম্বারের সহ সভাপতি মো. আতিক হোসেন, অর্থ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি মো. লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ছেদু, ভোলাগঞ্জ পাথর আমদানীকারক গ্রুপের সহ সভাপতি মো. বশির আহমদ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিন্টু, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টারস এন্ড সাপ্লাইয়ার্স গ্রুপের সভাপতি ও সুনামগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদ শাখায়াত সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক অরুন দাস, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের মনমোহন পাল মতিশ, সুনীল পাল চৌধুরী, মো. খসরুল আলম, তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হক, শাহীন চৌধুরী, সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কার্যকরী সদস্য মো. শাহ আলম, শাহীন আহমদ, আলতাফ হোসেন প্রমুখ।

এব্যাপারে সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সভাপতি ও সিলেট চেম্বারের সহ সভাপতি মো. আতিক হোসেন বলেন, মঙ্গলবারের সভার মাধ্যমে সিদ্ধান্ত মোতাবেক আজ বুধবার থেকে আমদানি শুরু হয়েছে। তবে, বিয়ানীবাজারের সুতারকান্দি স্থল বন্দর দিয়ে আজ আমদানি বন্ধ রয়েছে।আগামীকাল বৃহস্পতিবার থেকে সেখানেও আমদানি শুরু হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code