২৬ মিলিয়ন ডলার অনুদান দিলেন টেইলর-ট্র্যাভিস

লেখক: Rumie
প্রকাশ: ১১ ঘন্টা আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:বিনোদন অঙ্গন, ঠিক সেই সময় মানবিক উদ্যোগের জন্যও আলোচনায় এসেছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাতব্য সংস্থায় যৌথভাবে ২৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন এই তারকা জুটি। তাদের এক প্রতিনিধির বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি দাতব্য প্রতিষ্ঠানে এ অর্থ বিতরণ করা হয়েছে। যদিও ঘোষণায় তাদের ব্যক্তিগত জীবন বা সম্ভাব্য বিয়ের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে অনেকের ধারণা, আসন্ন উদযাপনকে ঘিরেই এই অনুদান দেওয়া হয়েছে। কোন সংস্থা কত অর্থ পেয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। তবে নিউইয়র্কভিত্তিক খাদ্য সহায়তাকারী সংস্থা সিটি হারভেস্ট নিশ্চিত করেছে, তারা টেইলর ও ট্র্যাভিসের কাছ থেকে ১০ লাখ মার্কিন ডলার অনুদান পেয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী জিলি স্টিফেনস বলেন, নিউইয়র্কের মানুষের প্রতি এই তারকা জুটির আন্তরিকতারই প্রতিফলন এই সহায়তা। ফেডারেল তহবিল কমে যাওয়ায় শহরের ফুড প্যান্ট্রি ও বিনামূল্যের খাবার বিতরণ কর্মসূচির ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে এই অনুদান তাদের কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই পরিমাণ অর্থ পেয়েছে রোড আইল্যান্ড কমিউনিটি ফুড ব্যাংকও। সংস্থাটির প্রধান নির্বাহী মেলিসা চেরনি জানান, এই অর্থের মাধ্যমে প্রয়োজনীয় মানুষের জন্য পুষ্টিকর ও মানসম্মত খাবার সংগ্রহ ও বিতরণ আরও সহজ হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ অন্যদেরও দান-অনুদানে উৎসাহিত করবে। দাতব্য কর্মকাণ্ডে টেইলর সুইফটের সম্পৃক্ততা নতুন নয়। তার রেকর্ড গড়া ঊৎধং ঞড়ঁৎ চলাকালে সফর করা বিভিন্ন শহরের ফুড ব্যাংকগুলোতে তিনি উল্লেখযোগ্য সহায়তা দিয়েছেন। এ ছাড়া প্রাণী উদ্ধার, হারিকেন ও টর্নেডো দুর্গতদের সহায়তা, লস অ্যাঞ্জেলেসের দাবানল ত্রাণ, ক্ষুধা নিবারণ কর্মসূচি, শিশু হাসপাতাল এবং ক্যানসারে আক্রান্ত ভক্তদের সহায়তায়ও নিয়মিত অনুদান দিয়ে আসছেন। এদিকে টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি এখনো তাদের বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহান্তেই নিউইয়র্কে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code