২৯ জুলাইয়ের সংঘর্ষের ঘটনা কূটনীতিকদের অবহিত করলো বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঢাকার প্রবেশমুখে গত ২৯ জুলাই (শনিবার) ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের অনুসারীদের হামলার অভিযোগ এনে সেদিনের ঘটনাবলি ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের জানিয়েছে বিএনপি।

Manual3 Ad Code

বুধবার (২ আগস্ট) গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফ করা হয়। লিখিত ব্রিফ করেন বিএনপির ফরেন রিলেশন্স উইংয়ের প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে দলের ফরেন উইংয়ের গুরুত্বপূর্ণ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘গত ২৯ জুলাই শনিবার সরকার পতনের এক দফা দাবিতে বিএনপিসহ আন্দোলনরত যুগপৎ রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ, বিজিবি ও ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ংকর হামলার বিষয়টি আমরা কূটনীতিকদের সামনে উপস্থাপন করেছি।’

Manual6 Ad Code

দলের ফরেন উইং সূত্র জানায়, বিএনপির ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ভারতের কোনও প্রতিনিধি এই ব্রিফিংয়ে ছিলেন না।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code