৪৪ অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠাবে ফ্রান্স

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: সুদান, ইরিত্রিয়া এবং সিরিয়া থেকে অভিবাসনপ্রত্যাশী বহু মানুষ ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন। মাঝ সমুদ্রে তাদের নৌকা থেকে উদ্ধার করে একটি এনজিও-র জাহাজ। পরে ২৩৪ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে জাহাজটি প্রথমে ইতালির বন্দরে নৌঙর করার চেষ্টা করে।

Manual5 Ad Code

কিন্তু ইতালি স্পষ্ট জানিয়ে দেয়, তাদের পক্ষে এই অভিবাসনপ্রত্যাশীদের জায়গা দেওয়া সম্ভব নয়। তাই তাদেরকে ইতালিতে নামতেই দেওয়া হয়নি। পরে জাহাজটি সেখান থেকে ফ্রান্সের বন্দরে পৌঁছায়।

মঙ্গলবার ফ্রান্স জানায়, সব মিলিয়ে ২৩৪ জন অভিবাসনপ্রত্যাশী আছেন। এর মধ্যে ৪৪ জনকে ফেরত পাঠানো হবে। কারণ, অভিবাসন প্রত্যাশার যথেষ্ট কারণ তারা দেখাতে পারেননি। অ্যাসাইলামের কোনো প্রয়োজন নেই তাদের। আর তাই এই ৪৪ জনকে তাদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হবে বলে ফ্রান্স জানিয়েছে।

Manual2 Ad Code

বাকিদের ক্ষেত্রে কী হবে, তা স্পষ্ট করে জানানো হয়নি। সকলেরই কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফরাসি প্রশাসন। অবশ্য অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৪ জন শিশুও আছে। তাদের নিয়ে কী করা হবে, সেটিও এখনও জানানো হয়নি। তবে আরও অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ফরাসি প্রশাসন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code