৪৬ রানের ব্যবধানে বিজয়ী গুরুদাসপুর পৌরসভা একাদশ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হলো বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের। বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে সোমবার বিকেল ৩টায় ফাইনাল খেলায় গুরুদাসপুর পৌরসভা একাদশ ৪৬ রানের ব্যবধানে সোনালী অতিত একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে। ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন সানি এবং ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন অধিনায়ক সাব্বির হোসেন। ফাইনালে পৌরসভা একাদশ ১০৯ রানের টার্গেট দিলে সোনালী অতিত একাদশ ৬৩ রান করে অলআউট হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. গোলাম রাব্বী, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজকুমার কাশী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নীলমনি ঘোষ, ক্রীড়া শিক্ষক রেজাউল করিম সবুজ প্রমূখ। প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়ক সাব্বির হোসেনের হাতে ট্রফি তুলে দেন।
১৩ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন। মাদকাসক্ত ও স্মার্টফোন আসক্ত যুবকদের ক্রীড়ামুখি করার লক্ষ্যে ওই টুর্নামেন্টের যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহন করে।#

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code