৪৮ ভিক্ষুককে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেন ইউএনও

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট :: ভোলার লালমোহন উপজেলার সদর ইউপির ৪৮ ভিক্ষুককে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন ইউএনও হাবিবুল হাসান রুমি।

Manual8 Ad Code

বুধবার দুপুরে লালমোহন ইউপি হলরুমে ভিক্ষুকদের তালিকা করে ৪৮ জনের নাম চূড়ান্ত করেন ইউএনও। আগামী এক সপ্তাহে কাউকে দুইটি করে ছাগল, ১৫ টি করে হাঁস-মুরগি, ১ টি করে গরু ও মুদি দোকান করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউএনও।

Manual8 Ad Code

ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, আমার স্বপ্ন লালমোহন উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার। তারই ধারাবাহিকতায় ৪৮জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী এক সপ্তাহের ভিতর এদের জন্য মালামাল বুঝিয়ে দেয়া হবে।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা অপূর্ব দাস, উপজেলা প্রোকৌশলী ইঞ্জিনিয়ার এম.এম আলী রেজা রাজু, উপজেলা তথ্য অফিসার আব্দুল বাতেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ফিরোজ আলম, লালমোহন প্রেস ক্লাব সম্পাদক মো. জসিম জনি, লালমোহন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, সচিব আব্দুল হালিম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code