৪ বছর পর কাতার সফরে সৌদি যুবরাজ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

সম্পর্ক ছিন্নের ৪ বছর পর কাতার সফরে এসেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার কাতার পৌঁছান তিনি।

Manual2 Ad Code

আল জাজিরা জানিয়েছে, উপসাগর সফরের অংশ হিসেবে কাতারে এসেছেন সৌদি সিংহাসনের এ উত্তরাধিকারী। চার বছর আগে দুই দেশ সম্পর্ক ছিন্নের পর কাতারে এটাই সৌদি যুবরাজের প্রথম সফর।

সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানান কাতারের আমির তামিম বিন হামাদ আল সানি। তাদের মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

২০১৭ সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসে মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্য সম্পর্ক ছিন্ন করাসহ ভ্রমণও বন্ধ করেছিল সৌদি আরবসহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে প্রথম থেকেই সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে এসেছে কাতার।

তিন বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে চলা বিরোধ গত জানুয়ারিতে নিষ্পত্তি হয়।

সৌদি আরবের আল-উলা শহরের পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের সঙ্গে কাতারের চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরেই দুই দেশের মধ্যে আবার সম্পর্ক স্বাভাবিক হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code