৪ বছর বিরতির পর চীনকে উড়োজাহাজ সরবরাহ করেছে বোয়িং

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ২০১৯ সালের পর এই প্রথম চীনকে উড়োজাহাজ সরবরাহ করেছে মার্কিন জায়ান্ট উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং।  এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, বোয়িং চীনের জুনেয়াও এয়ারলাইন্সকে ৭৮৭ ড্রিমলাইনার নামের একটি উড়োজাহাজ সরবরাহ করেছে। ২০১৯ সালের পর এই প্রথম চীনের কোনও এয়ারলাইনের কাছে বাণিজ্যিক উড়োজাহাজ সরবরাহ করলো নির্মাতা এই কোম্পানি।

Manual2 Ad Code

ফ্লাইটরাডার ২৪ এর ডেটা অনুসারে, প্রশান্ত মহাসাগরীয় সময় বৃহস্পতিবার সকাল ১১:২৪ মিনিটে ওয়াশিংটন রাজ্যের এভারেট পেইন ফিল্ড থেকে একটি ৭৮৭ উড়োজাহাজ নিয়ে একটি ব্যক্তি মালিকানাধীন চীনা বাহকজুনিয়াও এয়ারলাইন্সউড্ডয়ন করে এবং সেটি সাংহাইয়ের দিকে রওনা দেয়।

দুইটি বিমান দুর্ঘটনার পর বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্সের উড়োজাহাজ চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়।  ২০১৯ সালে বোয়িং উড়োজাহাজের বেশিরভাগ অর্ডার এবং ডেলিভারি স্থগিত করেছিল চীন।

Manual7 Ad Code

সর্বশেষ ২০২১ সালে এক চীনা গ্রাহকের কাছে একটি লিজড ড্রিমলাইনার উড়োজাহাজ সরবরাহ করেছিল বোয়িং। তবে ২০১৯ সালের নভেম্বর থেকে কোনও ৭৮৭ সরাসরি চীনা উড়োজাহাজ সংস্থার কাছে হস্তান্তর করা হয়নি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code