৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রয়

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: ফরিদপুরে সাধারণ মানুষের জন্য মাত্র ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে । গোটা রমজান মাস উপলক্ষে সকাল সন্ধ্যা এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

রোববার (১৭ মার্চ) সকালে ফরিদপুর আওয়ামী লীগের নতুন কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সভাপতি শামীম হক।

Manual5 Ad Code

এক সংক্ষিপ্ত বক্তব্য শামীম হক বলেন, সাধারণ মানুষ যাতে পাঁচশত টাকায় গরুর মাংস কিনতে পারেন ‌এজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোনো লোক দেখানো কাজ নয় বরং সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য আমাদের সকলের যার যার অবস্থান থেকে নিজ এলাকার মানুষের জন্য কাজ করা উচিৎ।

এ সময় ‌ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‌ ইশতিয়াক আরিফ, ডাক্তার কে.এম. নাহিদুল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসিরসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রমী আয়োজনে প্রথম দিন অসংখ্য ‌ক্রেতার ভিড় দেখা গেছে। মাত্র ৫০০ টাকায় এই মাংস কিনতে পেরে সাধারণ মানুষ এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code