৫১তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউইয়র্ক : জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেছে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ। নিউইয়র্কে জ্যাকসন হাইটস খাবার বাড়ী পার্টি হলে সোমবার ১২ অক্টোবর কাজি আজিজুল হক খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ এর সঞ্চালনায় এ অনষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিফোন কনফারেন্সে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোঃ শাহাজাহান খান।

Manual7 Ad Code

প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। আরও অতিথি ছিলেন যুক্তরাস্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া, সদস্যা শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি এম এ আলম বিপ্লব, হোসেন সোহেল রানা, অধ্যাপক বশির উদ্দিন, খান শওকত, যুগ্ন-সাধারণ সম্পাদক লস্কর মইজুর জুয়েল, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, উপ প্রচার সম্পাদক প্রবাদ কুমার, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কবির আলী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হেলাল মিয়া, কুইন্স বুরো যুবলীগের সভাপতি নান্টু মিয়া আর বক্তব্য রাখেন মোঃ তারিকুল ইসলাম লিটন, ফরহাদ নুরুল হুদা ও মনির খান প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code