৫৮ বছরে সালমান খান: আলোচিত পাঁচ সিনেমা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :

বলিউড ভাইজান সালমান খানের ৫৮ তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের এই দিনে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন সালমান। চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের তিন পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ তিনি। সালমান খানের জন্মদিন, প্রতি বছর উৎসবের সমতুল্য। জন্মদিন মানেই যেন বলিউড তথা পুরো ভারতীয় সিনেমা জুড়েই বাড়তি উত্তেজনা।

Manual6 Ad Code

বলিউডের ব্যবসায়িক সফল থেকে জনপ্রিয় সিনেমার তালিকা, সালমান খান ছাড়া তা অসম্পূর্ণ। তাঁর হাত ধরেই বলিউডে জায়গা পেয়েছে অনেক তারকা থেকে নির্মাতা, প্রযোজকেরা। ভারতীয় চলচ্চিত্র শিল্পে তিনিই একমাত্র ভারতীয় অভিনেতা যার নামের পাশে ১৭টি ব্যাক-টু-ব্যাক ১০০ কোটি ক্লাব পার হওয়া সিনেমা রয়েছে। আজ জন্মদিন উপলক্ষে, আসুন তাঁর আলোচিত কয়েকটি সিনেমা সম্পর্কে জেনে নেওয়া যাক।

তেরে নাম
ঠিক দুই দশক আগে ২০০৩ সালের ১৫ আগস্ট মুক্তি পায় সালমান খান অভিনীত দর্শকপ্রিয় সিনেমা ‘তেরে নাম’। সতীশ কৌশিক পরিচালিত সিনেমাটির জনপ্রিয়তা এতটাই হয়েছিল যে, আজও দর্শকদের মনে থেকে গেছে গান থেকে দৃশ্য, সমস্ত কিছু। এই সিনেমার জন্য লুক নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হয় ভাইজানকে। চরিত্রের প্রয়োজনে নেড়া পর্যন্ত হতে হয়েছিল সালমান খানকে। সিনেমার পাশাপাশি ‘তেরে নাম এর গানও দারুণ হিট হয়।
বজরঙ্গি ভাইজান
ভারত-পাকিস্তানের সম্পর্কের প্রেক্ষাপটে নির্মিত কবির খানের পরিচালনায় ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি পায় ২০১৫ সালে। এ ছবির অন্যতম মূল আকর্ষণ ‘মুন্নি’ চরিত্রে অভিনয় করে হর্ষালি মালহোত্রা। এতে আরও অভিনয় করেন—কারিনা কাপুর, নওয়াজুদ্দিন সিদ্দিকিসহ আরও অনেকে। মূল চরিত্র করার পাশাপাশি সিনেমার প্রযোজনাও করেছিলেন ‘ভাইজান’ সালমান। ‘বজরঙ্গি ভাইজান’ ভারতীয় বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় ৩২০ কোটি রুপি। আর সারা বিশ্বের সিনেমাটি আয় করে ৫০০ কোটি রুপির বেশি। সিনেমাটিতে সালমান খানের অভিনয় তাঁর ক্যারিয়ার-সেরা অভিনয় বলে মনে করা হয়।

Manual8 Ad Code

ওয়ান্টেড
সালমান খান অভিনীত আলোচিত সিনেমা ‘ওয়ান্টেড’। প্রভু দেবা নির্মিত ২০০৯ সালের এ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেন আয়েশা তাকিয়া। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। ৫২ কোটির সেই আমলের বিগ বাজেটের সিনেমাটি ভারতে মোট ১৪০০ স্ক্রিনে মুক্তি পায়। ওপেনিং ডে থেকে ৫ কোটি ১ লাখ রুপি, সপ্তাহান্তে ১৫ কোটি ৫৭ লাখ রুপি এবং সপ্তাহে ৩৩ কোটি ৬৩ লাখ রুপি আয় করে সিনেমাটি। অ্যাকশন ঘরানার সিনেমাটি ভাইজান ভক্তদের কাছে ক্যারিয়ারের অন্যতম সেরা অ্যাকশন সিনেমা।

Manual1 Ad Code

ভারত
বলিউডে ঈদ মানেই সালমান খানের সিনেমা। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় সালমান খান অভিনীত ‘ভারত’। ভারতের ৪৭০০ সহ বিশ্বজুড়ে মোট ৬০০০ সিনেমা হলে মুক্তি পায় ‘ভারত’। ১০০ কোটি রুপি বাজেটে নির্মিত অ্যাকশন ড্রামা এই সিনেমা প্রযোজনা করেন অতুল অগ্নিহোত্রী, আলভিরা অগ্নিহোত্রী, ভূষণ কুমার এবং কৃষণ কুমার।

আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। এ ছাড়া অভিনয় করেছেন— দিশা পাটানি, টাবু, সতীশ কৌশিক, জ্যাকি শ্রফ, বরুণ ধাওয়ান, আসিফ শেখ, সোনালি কুলকার্নি, আসিফ শেখ, নোরা ফাতেহি, মায়াং চাংসহ অনেকে।

সুলতান
আলী আব্বাস জাফর পরিচালিত ভারতীয় স্পোর্টস ড্রামা সিনেমা ‘সুলতান’ মুক্তি পায় ২০১৬ সালের ৭ জুলাই। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। হারিয়ানা থেকে আসা এক পালোয়ান কুস্তিগির এবং প্রাক্তন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ন সুলতান আলী খানকে কেন্দ্র করে সিনেমাটির গল্প এগিয়েছে, সিনেমাটিতে সালমান খানের অভিনয় তাঁর ক্যারিয়ারের মাইলফলক হয়ে আছে।

ব্যক্তিজীবনে যথেষ্ট বিতর্কের সঙ্গে জড়িত সালমান খান। কখনো বিভিন্ন নায়িকার সঙ্গে প্রেমের খবরে লাইম লাইটে এসেছেন, কখনো কোনো অসংলগ্ন আচরণের কারণে সমালোচনার পাত্র হয়েছেন, কখনো আবার জেলের ঘানিও টেনেছেন। এত বাগ্‌বিতণ্ডা সত্ত্বেও তাঁর প্রতি দর্শকদের বা আপামর জনসাধারণের ভালোবাসা কখনো কমেনি। কারণ তিনি ব্যক্তিজীবনে একজন পরম পরোপকারী ব্যক্তি। তিনি সব সময় সকলের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সাহায্যকারী বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছেন এবং সহায়তা করেছেন নিভৃতে।

Manual5 Ad Code

সম্পাদনা : রুমি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code