৬৫ বছরের দাম্পত্য জীবন শেষে একইদিনে মারা গেলেন স্বামী-স্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

বিয়ের পর ৬৫ বছর একসঙ্গে জীবন যাপনের পর একইদিনে সোমবার মারা গেলেন আরব আমিরাতের এক দম্পতি। তাদের পাশাপাশি দফন করা হয়েছে বলেও জানা গেছে।

Manual3 Ad Code

রাস আল-খেইমাহ এলাকার ওয়াদি গালেইলায় তারা বসবাস করতেন। ৯০ বছর বয়সী স্ত্রী শাইখা সোলাইমান আল-হাবসা মারা যাওয়ার সাড়ে ১২ ঘণ্টা পর পরপারে চলে গেলেন ১০৭ বছর বয়সী গাজি আলী গাজি।-খবর গালফ নিউজের

 

Manual6 Ad Code

তাদের পরিবারের এক সদস্য বলেন, আমি খুবই ব্যথিত। কিন্তু আমি জানি, তারা শান্তিতে রয়েছেন।

Manual8 Ad Code

সোমবার ভোর চারটায় প্রথমে স্ত্রী মারা যান। পরে বিকাল সাড়ে পাঁচটায় মারা যান তার স্বামী। একসঙ্গে থাকাকালীন এই দম্পতি খুবই কম সময় নিজেদের থেকে আলাদা ছিলেন।

তাদের নাতনি মোহাম্মদ আলী আল-শেহহি বলেন, তার দাদা বেশ কিছু বয়সজনিত রোগে ভুগছিলেন। তিনি অচেতন ছিলেন। স্ত্রী মৃত্যু সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

পরিবারের জন্য এটা বড় একটি আঘাত বলে তিনি জানান। প্রয়াত এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন। ছেলের বয়স ৬০ বছর। আর মেয়ে তার চেয়ে কয়েক বছর বড়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code