৬ আয়ুর্বেদিক ফেস প্যাক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: আয়ুর্বেদিক ফেস প্যাক প্রাকৃতিকভাবে উজ্জ্বল এবং প্রাণবন্ত রাখে ত্বক। ব্রণ, শুষ্ক ত্বকসহ নানা সমস্যার প্রতিকার হিসেবে ব্যবহার করতে পারেন ভেষজ প্যাক। নিয়মিত এসব প্যাক ব্যবহার করলে ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

উজ্জ্বল এবং সুন্দর ত্বকের জন্য এখানে ৬টি আয়ুর্বেদিক ফেস প্যাক কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

Manual3 Ad Code

১। গাঁদা ফুলের ফেস প্যাক

একটি গাঁদা ফুল পেস্ট করে নিন। এর সঙ্গে মেশান ১ চা চামচ গরম মধু। প্রয়োজন মতো কাঁচা দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিন। ভেজা ত্বকে মিশ্রণটি লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

২। হলুদ ও বেসন ফেস প্যাক

এই ফেস প্যাকটি শুষ্ক ত্বকের জন্য। ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ হলুদ এবং প্রয়োজন মতো দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ভেজা ত্বকে লাগান এই প্যাক। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। চন্দনের ফেস প্যাক

চন্দন ব্রণ রোধ করতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল রাখে। গোলাপজলের সাথে চন্দনের গুঁড়া ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৪। ল্যাভেন্ডার তেল দিয়ে ফেস প্যাক

Manual4 Ad Code

ত্বককে হাইড্রেট করতে এবং পুষ্টি জোগাতে সাহায্য করে ল্যাভেন্ডার অয়েল। এই ফেস প্যাকের জন্য প্রয়োজন বেসন, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম এবং ১ টেবিল চামচ ল্যাভেন্ডার তেল। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে।

৫। মধু এবং লেবুর ফেস প্যাক

মধু ত্বককে ময়শ্চারাইজ এবং হাইড্রেট করতে সাহায্য করে। লেবুর রসে ভিটামিন সি রয়েছে, যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে। ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ লেবুর রস। মধু গরম করে লেবুর রস মিশিয়ে নিন। ভেজা ত্বকে মিশ্রণটি লাগান। রেখে দিন না শুকানো পর্যন্ত।

৬। ভেষজ ফেস মাস্ক

Manual1 Ad Code

এই ফেস প্যাকটি তৈরি করতে প্রয়োজন হবে ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ হলুদ এবং ১ টেবিল চামচ লেবুর রস। হলুদ ও লেবুর রসের সঙ্গে বেসন মিশিয়ে পেস্ট তৈরি করুন। ভেজা ত্বকে প্যাকটি লাগান এবং না শুকানো পর্যন্ত রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code