৭৫ জন স্থানীয় ব্রিটিশ-বাংলাদেশীকে এওয়ার্ড দিয়েছে মিল্টন কিংস বাংলাদেশী এসোসিয়েশন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual5 Ad Code

 

জিসিএসই, এ লেভেল পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, খেলাধুলা, সমাজসেবা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা,আইন পেশা সহ নিজ নিজ পেশায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন এমন ৭৫ জন ব্রিটিশ-বাংলাদেশীকে সম্মাননা প্রদান করেছে মিল্টন কিংস বাংলাদেশী এসোসিয়েশন।

Manual8 Ad Code

কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিল্টন কিংস বাংলাদেশী এসোসিয়েশনের উদ্যোগে গত রোববার স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

শিক্ষা, সমাজসেবা, পেশাগত দক্ষতা ও খেলাধুলাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের মিল্টন কিংসের স্থানীয় বাংলাদেশীদেরকে প্রথমবারের মতো সম্মাননা অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানালো মিল্টন কিংস বাংলাদেশী অ্যাসোসিয়েশন।

 

 

Manual4 Ad Code

ইংল্যান্ড ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মিল্টন কিংস বাংলাদেশী এসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল হাইর সভাপতিত্বে ও সেক্রেটারী কামাল মিয়া ও খুদেজা খাতুনের যৌথ পরিচালনায় বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকিংহাম শায়ারের হাইশেরিফ জর্জ আনসন, সাবেক হাইশেরিফ পিটার কারা, মিল্টন কিংসের মেয়র মোহাম্মদ দেলোয়ার খান, লুটনের মেয়র মোহাম্মদ হোসাইন, নিউপট প্যাগনেল মেয়র পল ডিএন্ড সারা, পুলিশ সার্জন কলিং  পিকেট সহ আরো অনেকেই। এওয়ার্ডপ্রাপ্তরা মনে করেন এ সম্মাননা কমিউনিটি তে তাদের কাজের পরিধি বৃদ্ধিতে সহায়তা করবে।

Manual6 Ad Code

মিল্টন কিংস বাংলাদেশী এসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল হাই বলেন, প্রথমবারের মতো আমরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরে খুব আনন্দিত ।আমরা আগামী বছর এভাবে অনুষ্ঠান করবো বলে আশা করি। আমরা চেষ্টা করছি সবাইকে উৎসাহিত করার। আমাদের বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যগড আমাদের এই প্রচেষ্ঠা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code