৭৬তম কান উৎসবে নির্বাচিত যত চলচ্চিত্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৬২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ৪টি প্রামাণ্যচিত্র এবং ১টি টিভি সিরিজ।

Manual2 Ad Code

উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। আঁ সেঁর্তা রিগা শাখায় ২০টি, প্রতিযোগিতার বাইরে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি টিভি সিরিজ, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ৭টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৩টি প্রামাণ্যচিত্র।

Manual7 Ad Code

এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল প্রতিযোগিতায় ১১টি এবং শিক্ষার্থী পরিচালকদের বিভাগ লা সিনেফে রয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কানের আরও দুই বিভাগ সিনেমা দ্যু লা প্লাজ এবং কান ক্ল্যাসিকসের অফিসিয়াল সিলেকশন এখনও ঘোষণা করা হয়নি।

Manual5 Ad Code

দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কানে আগামী ১৬ মে শুরু হবে উৎসবটি। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফ্রান্সের মাই ওয়েন পরিচালিত ও হলিউড তারকা জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’। ভূমধ্যসাগরের তীরে এবারের আয়োজন চলবে ২৭ মে পর্যন্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code