৭ সেপ্টেম্বর থেকে যাওয়া যাবে কাতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

করোনার কারণে দেশে এসে আটকেপড়া অভিবাসীরা শর্ত মেনে আগামী ৭ সেপ্টেম্বর থেকে কাতারে ফিরে যাবার সুযোগ পাচ্ছেন।

তবে সেজন্য তাদের এক্সেপশনাল এন্ট্রি পারমিট সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রত্যেক অভিবাসীকে কাতারে প্রবেশের আগে হেলথ অ্যাসেসমেন্ট ফরম পূরণ করতে হবে।

বাংলাদেশ বিমান শনিবার (২৯ আগস্ট) কাতারে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের জন্য এসব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইসন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-দোহা বিশেষ ফ্লাইট চালু করবে।

কাতারে ফেরত যেতে চাওয়া আগ্রহী অভিবাসীরা সে দেশের সরকারের বেশ কিছু শর্ত মেনে যেতে পারবেন।

Manual7 Ad Code

তবে আবাসিক পারমিটধারী গার্হস্থ্যকর্মী, কোম্পানি স্পন্সর ও অন্যান্য কর্মীদের কাতার সরকার ঘোষিত নিয়ম অনুসরণ করতে হবে।

Manual7 Ad Code

শর্তগুলোর মধ্যে রয়েছে- কাতারে ফিরতে আগ্রহী যাত্রীদের এক্সেপশনাল এন্ট্রি পারমিট সংগ্রহ করতে হবে এবং তার কপি সঙ্গে রাখতে হবে।
যা কাতার এয়ারপোর্টে জমা দিতে বলা হয়েছে।

Manual1 Ad Code

এই পারমিট সংগ্রহের নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে এবং কোন হোটেলে থাকবেন তার বুকিংয়ের কপি জমা দিতে হবে।

এছাড়া কাতারে প্রবেশের আগে প্রত্যেক অভিবাসীকে হেলথ অ্যাসেসমেন্ট ফরম পূরণ করে তা সঙ্গে নিয়ে যেতে হবে।

পারমিটের জন্য ফরম পাওয়া যাবে https://portal.www.gov.qa/wps/portal/qsports/home/ এই লিংকে।

আর হেলথ অ্যাসেসমেন্টের জন্য এই লিংক https://www.qatarairwaysholidays.com/qa-en/domestic-staff-and-company-sponsored-workers দেওয়া হয়েছে।

এছাড়া কাতার এয়ারপোর্টে পৌঁছানোর পরে তাদের পিসিআর টেস্ট করানো হবে।

Manual1 Ad Code

পিসিআর টেস্টের খরচ যাত্রীকেই বহন করতে হবে এবং মোবাইলে EHTERAZ অ্যাপটি ডাউনলোড করতে হবে।

কাতার সরকারের এসব নির্দেশ যথাযথভাবে পালন না করলে বোর্ডিং পাস দেওয়া হবে না বলে শর্তে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code