৯/১১-এর বার্ষিকীতে ভাষণ দেবেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রে ৯/১১-এর হামলার ২১তম বার্ষিকী আজ। ২১ বছর আগে এই দিনে দেশটির চারটি যাত্রীবাহী জেট বিমান ছিনতাই করে সেগুলো দিয়ে আঘাত হানা হয় নিউ ইয়র্কের দুইটি আকাশচুম্বী ভবনে। শতাব্দীর অন্যতম ভয়াবহ এই হামলায় নিহত হয় কয়েক হাজার মানুষ। রবিবার ওই হামলার বার্ষিকীতে স্থানীয় সময় সকাল ৯টায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেদিনের ঘটনায় নিহতদের সম্মানে সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের তরফে পেন্টাগনে বাইডেনের কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code