সিলামে হাতির খাল দখলমুক্ত করার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

সিলামে বাদশাহী টিলা সংলগ্ন মোহাম্মদ পুর সড়ক থেকে শেখপাড়ার পাশ দিয়ে প্রবাহিত লেংড়িপুল হয়ে বেটুয়া নদীর সুইস গেট নলি বিল পর্যন্ত হাতির খাল দখলমুক্ত করার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত ১১ মার্চ দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল হকের কাছে এই এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ল্যান্স নায়েক গৌছ আলীর পুত্র পারভেজ আহমদ বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ।স্মারকলিপিতে সিলাম এলাকার ২৭ ব্যক্তি স্বাক্ষর করেন। নেতৃবৃন্দ এই খাল দখল মুক্ত না হয়ে বর্ষা মৌসুমে পানি নিস্কাসন বাধা গ্রস্ত হবে বলে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসাকে জানান। উপজেলা নির্বাহী অফিসার তদন্তক্রমে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

Manual8 Ad Code

উল্লেখ্য এর আগে দক্ষিণ সুরমার সহকারী কমিশনার (ভ‚মি) এর কাছে স্মারকলিপি প্রদান করা হলে তিনি দখলদারদের তালিকা তৈরি করে তার দপ্তরে প্রেরণের জন্য সিলাম ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন।

Manual2 Ad Code

এদিকে একই সময় শহীদ বীর মুক্তিযোদ্ধা গৌছ আলীর নামে সিলাম শেখপাড়ায় একটি রাস্তা নাম করণের জন্য দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ ল্যান্স নায়েক গৌছ আলীর মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তার স্মৃতি রক্ষায় তার নামে তার নিজ গ্রামে একটি রাস্তা নাম করণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল হকের কাছে অনুরোধ জানানো হয়। -সংবাদ বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code