শবনম বুবলীর উত্থান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :

টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে বড় পর্দার নায়িকা; শবনম বুবলীর উত্থানের গল্পটা কম-বেশি সকলের জানা। পরপর অনেকগুলো ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। এরপর অন্য নায়কের সঙ্গে, ওটিটিতে কাজ করে নিজের অভিনয়সত্তার স্ফটিক ছড়িয়ে দিয়েছেন দর্শকের মাঝে।

Manual8 Ad Code

ঢাকার সিনেমা পেরিয়ে এবার তার পদচারণা কলকাতায়। বছরের শুরুটা টলিউড প্রজেক্ট দিয়েই করছেন বুবলী। ছবির নাম ‘ফ্ল্যাশব্যাক’। টলিউডের লোকাল প্রোডাকশন হলেও এর চিত্রনাট্যকার ও নির্মাতা বাংলাদেশের; তারা হলেন খায়রুল বাসার নির্ঝর ও রাশেদ রাহা।

এই ছবির আনুষ্ঠানিক ঘোষণার জন্য রবিবার (১৪ জানুয়ারি) কলকাতায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা থেকে উড়ে গিয়ে তাতে অংশ নিয়েছেন বুবলী। কথা বলেছেন ছবি ও দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে।

Manual6 Ad Code

বুবলী বলেন, ‘একে তো ভাষাগত জায়গা থেকে একটা মিল আছে; দুই বাংলার ভাষাতেই মিষ্টি-দুষ্টি একটা ভাব আছে। আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে। কলকাতা, বাংলাদেশ মিলেমিশে একাকার। মাত্র ৩০-৪০ মিনিট লাগে যাতায়াতে। কিন্তু এই অল্প সময়টা অনেক কঠিন লাগে; এত বাধা, ভিসা, রেস্ট্রিকশনের কারণে। এগুলো না থেকে যদি আমরা অবাধ যাতায়াত করতে পারতাম, আরও বেশি ভালো হতো। যদিও এতে কিছু করার নেই। দেশের জায়গা থেকে সবাইকে মেন্টেইন করতে হয়। তবে ভালোবাসা, আবেগ সবই বিনিময় হচ্ছে।’

Manual5 Ad Code

‘ফ্ল্যাশব্যাক’ প্রসঙ্গে বুবলীর মন্তব্য এরকম, ‘টলিউডের ছবি দিয়ে আমার এই বছরটা শুরু হচ্ছে, আর এই ছবিতে অভিনেতা-নির্মাতা কৌশিক স্যার আছেন আমাদের সঙ্গে। রাশেদ রাহার নির্মাণে হচ্ছে ছবিটি। সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে, স্পেশাল কিছুই হবে। কলকাতার মানুষ এ বছরে আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, অনেক অনেক বছর এভাবেই যাক।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code