ঘণ্টায় ১৫৭৫ পুশ-আপ দিয়ে বিশ্বরেকর্ড ৫৯-এর নারীর

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

কানাডা অফিস:

Manual7 Ad Code

শরীর চর্চার জন্য অন্যতম জনপ্রিয় মাধ্যম পুশ-আপ। আর এই পুশ আপ দিয়েই দ্বিতীয়বারের মতো গিনেস বুকে রেকর্ড গড়লেন ৫৯ বছরের এক নারী।

Manual1 Ad Code

ডোনাজিন ওয়াইল্ড নামের এই কানাডিয় নারী একজন সুপারওম্যানই বটে। অন্তত তার নাতি-নাতনিরা তা দাবি করতেই পারেন। ডোনাজিন গত সপ্তাহেই ৬০ মিনিটে ১,৫৭৫টি পুশ আপ দিয়ে এই বিশ্বরেকর্ড করেছেন।

এর আগে চলতি বছরের মার্চে ৪ ঘণ্টা ৩০ মিনিট ১১ সেকেন্ড প্ল্যাঙ্ক করে রেকর্ড গড়েছিলেন তিনি। দীর্ঘতম সময়ের জন্য পেটের প্ল্যাঙ্ক পজিশনে (নারী) এই রেকর্ড অর্জন করেন কানাডিয় এই নারী।

Manual6 Ad Code

এ বিষয়ে ডোনাজিন জানিয়েছেন, তার প্রথম রেকর্ডটির জন্য কঠিন প্রশিক্ষণ তাকে তার দ্বিতীয়বারে সাহায্য করেছিল। তিনি রীতিমত পুশ আপের প্রেমে পড়েছিলেন, যখন তিনি প্ল্যাঙ্কিংয়ের প্রস্তুতির জন্য দিনে ৫০০টি পুশ আপ দিতেন।

তিনি রকি পর্বতমালার পাদদেশে আলবার্টার বিজারে তার বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বলেন, প্রকৃতির শান্ত শক্তিই তার এই কাজকে অনুপ্রাণিত করেছে।

Manual8 Ad Code

ডোনাজিন তার অ্যাবস এবং স্টিলের বাহু দিয়েই মানসিকভাবে প্রস্তুত নেন এবং তার দ্বিতীয় রেকর্ড গড়ার প্রয়াস চালান এবং ঘড়িতে ১৭ মিনিট বাকি থাকতেই আগের পুশ আপ রেকর্ড খেতাবকে অতিক্রম করেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code