হাতিয়ায় বিনামূল্যে ছানি অপারেশনের সুবিধা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

হাতিয়া (নোয়াখালী):
আসা-যাওয়ার খরচ,ডাক্তার দেখানো, ফ্রী খাওয়ার ব্যবস্থা,চশমা সরবারহ, ওষধ বিতরন ও ছানি অপারেশন সম্পূর্ন বিনামূল্যে এসব সূবিধা পেলেন নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভ’খন্ড ও চরাঞ্চলের হতদরিদ্র ১শত ৪০জন রোগী।এছাড়া সহশ্রাধীক চক্ষু রোগীকে দেওয়া হলো বিনা মূল্যে চিকিৎসা। দ্বীপ উন্নয়ন সংস্থা ও নোয়াখালী অন্ধ কল্যান সমিতির আয়োজনে তিন দিন ব্যাপি ফ্রী চক্ষু শিবির এর মাধ্যমে রোগীদের এসব সেবা দেওয়া হয়। মঙ্গল বার সকালে এ চক্ষু শিবিরের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শেষ হয়।
অন্ধ জনে দেহ আলো, এই স্লোগান নিয়ে হাতিয়ায় রবিবার সকালে উদ্বোধন হলো তিনদিন ব্যাপি বিনামূল্যে চক্ষু শিবির। হাতিয়ার ছৈয়দিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এ ক্যাম্প এর উদ্বোধন করা হয়। এতে অতিদরিদ্র রোগীদের মধ্যে চোখের জেনারেল অপারেশন, ছানি অপারেশন, চশমার পাওয়ার নির্ধারন ও বিনামূল্যে ওষধ বিতরন করা হয়।
দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মকর্তা তামজিদ জানান প্রথম ও দ্বিতীয় দিন রোগীদের ছানি অপারেশন করানো হয়। এতে নিঝুমদ্বীপ ইউনিয়ন থেকে ১৫, হরনি-চানন্দী থেকে ২১, পাশবর্তী মনপুরা উপজেলা থেকে ১১জন ও হাতিয়ার মূলভ’খন্ড থেকে ৯৩জন সহ মোট ১শত ৪০জনকে ছানি অপারেশন করানো হয়। এছাড়া হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা এক হাজার রোগীকে চোখের চিকিৎসা দেওয়া হয়। এসব রোগীদের সকল খরচ সংস্থা বহন করে।
নোয়াখালী অন্ধ কল্যান সমিতি, পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন, মাজহারুল হক বিএনএসবি হাসপাতাল এর সহযোগীতায় দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।নোয়াখালী অন্ধ কল্যান সমিতি, মাজহারুল হক বিএনএসবি হাসপাতাল এর ১০জন চিকিৎসক রবিবার থেকে প্রতিদিন সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত রোগী দেখেন ও অপারেশনে অংশগ্রহন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code