ধুনটে আমন ধানের চাল সংগ্রহের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

রফিকুল আলম,ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনট উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারিভাবে ৯৯০টন অভ্যন্তরীন আমন ধানের চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট খাদ্যগুদাম প্রাঙ্গণে আমন চাল সংগ্রহের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

Manual1 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) সেকেন্দার রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আশেকুর রশিদ হেলাল, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসভাপতি হায়দার আলী হিন্দোল, সদস্য সাইফুল ইসলাম, ধুনট খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম, সাংবাদিক মাসুদ রানা, আমিনুল ইসলাম শ্রাবণ, বাবুল ইসলাম ও ইমদাদুল হক ইমরান প্রমুখ।

উল্লেখ্য, চলতি আমন মৌসুমে ধুনট উপজেলায় সরকারিভাবে নিবন্ধনকৃত ৬৩টি চালকল থেকে আমন ধানের চাল সংগ্রহ অভিযান চলবে মার্চ মাস পর্যন্ত।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code