টাইগার ছাড়া আমার ক্যারিয়ার শূন্য নয়’

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

বলিউডে অল্প সময়ে জনপ্রিয়তা পান দিশা পাটনি। যার কারণ শুধু অভিনয় নয়, টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কের কারণে বেশ আলোচনায় ছিলেন তিনি। অনেকে তো ভেবেছিলেন টাইগার ছাড়া তার ক্যারিয়ার শূন্য। কিন্তু তেমনটা একদমই নয়, জানালেন দিশা।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘টাইগারের সঙ্গে আমার ক্যারিয়ারের খুব সুন্দর সময় গেছে। দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাও ভালো ছিল। কিন্তু টাইগার ছাড়া আমার ক্যারিয়ার শূন্য নয়। আমার নিজস্বতা সব কাজেই রয়েছে।’

 

Manual6 Ad Code

দিশার এই কথার ভিত্তিও রয়েছে। টাইগারের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। আর সেগুলোতেও বেশ প্রশংসা কুড়িয়েছেন দিশা। নতুন বছরেও নতুন রসায়ন নিয়ে আসছেন তিনি। প্রথমবার আদিত্য রায় কাপুর ও দিশা পাটানি জুটি হিসেবে অভিনয় করেছেন ‘মালাঙ্গ’ সিনেমায়। এরইমধ্যে সিনেমার ট্রেলর রিলিজ পায়। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এরইমধ্যে প্রশংসায় ভাসছে। এই সিনেমায় অনিল কাপুরকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এই থ্রিলার সিনেমায় যেখানে মূল চরিত্রদের খুনি বলে দাবি করা হয়। বলিউডে গুঞ্জন এই নতুন জুটির রসায়ন দেখে নাকি বেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন টাইগার শ্রফ। এই সিনেমায় রয়েছে আদিত্য ও দিশার বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য। তবে টাইগার এই নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি।

 

Manual2 Ad Code

আশিকি ২-এর প্রযোজক ভূষণ ও লাভ রঞ্জন এই ছবির প্রযোজনা করেছেন। এছাড়া এই ছবিটি পরিচালনাও করেছেন আশিকি ২-এর পরিচালক মোহিত। ছবিতে রয়েছে প্রতিশোধের গল্প। জানা যাচ্ছে, ছবিতে রয়েছেন কুণাল খেমু, অনিল কাপুরও। এই বছরের ১৪ ফেব্রুয়ারি ‘মালাং’ মুক্তি পেতে চলেছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code