

ইংল্যান্ডের রাজধানী লন্ডনের বাঙালিপাড়া খ্যাত ব্রিকলেন’র আমার গাও রেষ্টুরেন্টে যুক্তরাজ্য ইয়াংস্টার এর বিশেষ আলোচনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এমদাদ হক ও সহ সভাপতি সুজাত মিয়ার যৌথ সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ছাদিক মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আঙ্গুর মিয়া।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত ঢাকা ইয়াংস্টার এর আহবায়ক ডাঃ আবু তাহের মোঃ বাহার কে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য রাখেন মজুমদার আলী, সাংগঠনিক সম্পাদক মুবিন চৌধুরী, প্রচার সম্পাদক রুবেল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম , বক্তারা বলেন, ইয়াংস্টারের কার্যক্রম এগিয়ে নিতে যা যা করণীয় সব করবেন এবং মানুষের কল্যাণে কাজ করা সবার পক্ষে সম্ভব নয় আল্লাহ যাদের জন্য ভাল কাজ করার তৌফিক দান করেন কেবল তাদের পক্ষেই সম্ভব। আমাদের ইয়াংস্টারের প্রত্যেক শাখার নেতৃবৃন্দ কে অসহায়দের চাহিদা পুরনে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
পরে আলোচনা শেষে সভাপতি এমদাদ হক সিদ্ধান্ত সমূহ পাঠ করে শোনান, মাসিক মিটিং, মাসিক চাদা, মেম্বারশীপ ফরম, রমজান মাস কে সামনে রেখে ফান্ড রেইজিং এর উদ্যোগে গ্রহণ করা হয়েছে পাশাপাশি কিছু প্রস্তাবনা রাখা হয়েছে সকলের সাথে আলোচনা করে চুড়ান্ত করা হবে।