যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে নিহত ৮

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে ওই অঞ্চল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা, লুইজিয়ানা এবং টেক্সাস অঙ্গরাজ্য থেকে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।ঝড়ে অ্যালাব্যামা রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তীব্র ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো। পাশাপাশি অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে।

Manual1 Ad Code

এদিকে ঝড়ের কারণে শিকাগোর প্রধান দুটি বিমানবন্দরে শনিবার কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়েছে বিভিন্ন রাজ্যের কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code