ফেনীতে টায়ার পুড়িয়ে তেল তৈরি, ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

ফেনী :

Manual8 Ad Code

ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়ার রতনপুরের তালতলায় গাড়ির টায়ার পুড়িয়ে তেল তৈরি করছিল সোহান এন্টারপ্রাইজ। সোমবার (১৩ জানুয়ারী)  কারখানায় অভিযান চালিয়ে সোহান এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাস।

Manual1 Ad Code

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ৮ থেকে ১০ টন গাড়ির টায়ার পুড়িয়ে তৈরি করা হয় ২ হাজার থেকে আড়াই হাজার লিটার তেল। যা ব্যবহার করা হয় রাস্তা তৈরিতে। এর জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে লাকড়ি। এর দূষণ ও ধোঁয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশ। সোহান এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুসারে ১ লাখ টাকা জরিমানা করা হয় ও কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code