হোমনা স্বেচ্ছাশ্রমে বাঁশের সেতু নির্মাণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

হোমনা (কুমিল্লা) :
হোমনায় স্বেচ্ছাশ্রমে দৃষ্টি নন্দন ১২০ ফুট দীর্ঘ বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। উপজেলার কাচারিকান্দি খালের উপর এ সেতু নির্মাণ করা হয়। গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ কমিটির সদস্য মো. যোবায়ের আহমেদ জানান, কাচারীকান্দি খালে সেতু না থাকায় গ্রামের মানুষের চলাচলের জন্য বিশেষ করে বর্ষা মৌসুমে মানুষ গবাধি পশু নিয়ে মাঠে যেতে এবং লাশ নিয়ে কবরস্থানে যেতে অনেক সমস্যা হতো। সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অর্থায়নে বাগমারা কবরস্থান হয়ে কাচারীকান্দি খাল পর্যন্ত নতুন সড়ক নির্মাণ করা হয়। কিন্তু খালের ওপর কোনো সেতু না থাকায় গ্রামবাসি সড়ক ব্যবহার করতে পারছে না।
পরে গ্রামের প্রবাসী আলাউদ্দিন, নজরুল ইসলাম স্বপন, মো.জাকির হোসেনসহ কয়েকজন যুবক খালের ওপর বাঁশের সেতু নির্মাণের জন্য ৩০ হাজার টাকা দেন। এরপর মো. ওমর ফারুকের ডিজাইনে গ্রামে বসবাসরত যুব সমাজ গত এক সপ্তাহ অক্লান্ত পরিশ্রমে স্বেচ্ছাশ্রমে সেতুটি নির্মাণ করেন। সেতুটির নাম দেয়া হয়েছে কাচারিকান্দি সমাজ কল্যাণ সেতু। আজ শুক্রবার সেতুটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code