কানাডায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করার ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago
Stack of crushed colorful plastic bottles background waiting for recycle

Manual7 Ad Code

কানাডা প্রতিনিধি: একবার ব্যবহারযোগ্য ক্ষতিকর প্লাস্টিকের উৎপাদন ও আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। স্থানীয় সময় আজ এ–সংক্রান্ত কিছু নতুন বিধি ঘোষণা করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে বিধিগুলো কার্যকর হবে। এ ছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বিক্রি নিষিদ্ধ হবে আগামী বছরের ডিসেম্বর থেকে। আর রপ্তানি নিষিদ্ধ হবে ২০২৫ সালে। খবর আল জাজিরার।

Manual3 Ad Code

কানাডা সরকার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিসাইকেল করা কঠিন এমন প্লাস্টিক দিয়ে তৈরি শপিং ব্যাগ, বাসনকোসন, খাবার সরবরাহে ব্যবহৃত পণ্য উৎপাদন ও আমদানির ক্ষেত্রে এ বিধি কার্যকর হবে। কিছু ব্যতিক্রম বাদে রিং ক্যারিয়ার, স্টির স্টিক এবং স্ট্র এর উৎপাদন ও আমদানিতেও থাকবে নিষেধাজ্ঞা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code