আশুড়ার বিলের বাঁধ কেটে দিয়েছে স্থানীয়রা : পুলিশ-র‌্যাব মোতায়েন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

হিলি (দিনাজপুর):
নাবাবগঞ্জ আশুড়িয়া বিলের বাধঁ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোন সময় প্রশাসনের সাথে পুলিশের সংঘর্ষ বাধতে পারে।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রস্তাবিত শেখ রাসেল জাতীয় উদ্যান আশুড়ার বিলে ২০১৯ সালে নির্মিত ১৮ লাখ টাকা বরাদ্দে ক্রস ড্যামসহ পশ্চিম থেকে পূর্ব দিক পর্যন্ত মাটির বাঁধ নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।
ক্রস ড্যামসহ বাঁধ নির্মাণ করার কারণে আশুড়ার বিলের বর্ষা মৌসুমের পানি জমে থাকে বিলটিতে। প্রাকৃতির দৃশ্যসহ দেশী প্রজাতির মাছের অভয়াশ্রমসহ দেশী মাছ সংরক্ষনের নিরাপদ বিলে পরিণত হয়।
এ বিষয়ে বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুব আলম জানান- মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিল এলাকার শতশত অবৈধ দখলকারীরা পুনরায় বিলের জমি তাদের দখলে নিয়ে জমিতে ধান চাষ করতে বাঁধটি কেটে বিলের পানি নিস্কাশন করে দেয়ার জন্য বাঁধের চারটি স্থানে কেটে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁধের কাটা স্থান সংষ্কার করেররা আবারো দলবল নিয়ে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ইউএনও পুলিশসহ প্রশসনের লোকজনকে জিম্মি করে। পুনরায় বাঁধটি কেটে দেয়।
বিষয়টি ইউএনও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানে ঘটস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব পাঠায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে বাঁধটি পুনরায় নির্মাণ করা হয়।
ইউএনও নাজমুন নাহার জানান, হামলা এবং বাঁধ কাটার ঘটনায় মমলা করা হবে। এ ঘটনায় জড়িত প্রতিটি অপরাধীকে আইনে সোপর্দ করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code