দেশপ্রেম, মানবতা ও শুদ্ধাচার নিয়ে কাজ করছে ‘স্বপ্নের বাংলাদেশ’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
দেশপ্রেম, মানবতা ও শুদ্ধাচারের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা প্রদান এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মেধাবীদের পুরস্কৃত করেছে ‘স্বপ্নের বাংলাদেশ’ নামক একটি স্বেচ্ছাসেবী ও জন সচেতনতা মূলক সংগঠন।
শনিবার বিকেলে উপজেলার পাগলা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর।
অনুষ্ঠানে শুরুতে স্বপ্নের বাংলাদেশ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে মূল পরিকল্পনা ও প্রবন্ধ উপস্থাপন করেন স্বপ্নের বাংলাদেশের নির্বাহী পরিচালক ফারুক আহমেদ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক ওসমান গণি, উপজেলা ভাইস চেয়াররম্যান শাহানারা বেগম মীরা ও রংপুর মাহিগঞ্জ থানা পুলিশিং কমিটির সভাপতি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধে অবদান রাখায় ঊনিশ জন মুক্তিযোদ্ধা, সমাজ সেবা ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় চারজনকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া ১২টি বিদ্যালয়ের ১শ’ ২০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code