আটঘরিয়ায় বিনাহালে ১২শ হেক্টর জমিতে রসুন আবাদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

আটঘরিয়া (পাবনা):
পাবনার আটঘরিয়া উপজেলায় শিম ও মাছচাষে ব্যাপক পরিচিত রয়েছে। এর পাশা পাশি এবছর এই উপজেলায় ১২শ হেক্টর জমিতে বিনাহালে রসুন আবাদ করা হয়েছে। লক্ষীপুর ও একদন্ত ইউনিয়নে সবচেয়ে বেশি রসুনের আবাদ হয়েছে। তবে কৃষক বলছে পানি নিচে নেমে গেলে কোনো রকম হালচাষ ছাড়াই রসুন রোপন আবাদ করা হয়।

Manual7 Ad Code

এবছর আটঘরিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষি জমি গুলোতে আমন ধান কাটা শেষ। তাই কৃষক বিনাচাষে রসুন রোপনের ধুম পড়েছে। প্রতি মৌসুমে এলাকার কৃষকরা এসব জমিতে বিনাচাষে রসুন রেপান করেন।

সরজমিনে উপজেলা বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, নিচু জমিতে পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকের মাঝে চলছে বিনাচাষে রসুন আবাদের ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা। বিলের যে দিকে তাকানো যায় সে দিকে রসুনের সমাহার। এখন বিনা চাষে রসুন ব্যাপক লাভজনক তাই কৃষক এই আবাদের দিকে বেশি ঝুকে পড়ছেন।

Manual2 Ad Code

বিনা হালে রসুন আবাদের বিষয়ে কৃষক মোহাম্মদ আলী, শরিফ মিয়া, আহম্মদ আলী, আব্দুল মাজেদ প্রাং, রমজান আলী বলেন, কার্তিক মাসের শেষে বিল থেকে পানি নেমে গেলে এক প্রকার জমির ওপর পলি মাটি জমা হয়। এভাবেই বিনা হালে সারিবদ্ধ ভাবে রসুনের কোয়া রোপন করা হয়। রোপন শেষে কৃষক ধানের নাড়া (খড়) বিছিয়ে দেওয়া হয় ওই রোপনকৃত জমির ওপর দিয়ে। এর আগে জমিতে প্রতিবিঘায় ২৫/৩০ কেজি টিএসটি, ২৫ কেজি পটাশ, ২০ কেজি জিংসার দেওয়া হয়। রোপনের ২৫ থেকে ৩০ দিন পর বিঘা প্রতি ১৫ থেকে ২০ কেজি ইউরিয়া সার দিয়ে পানি সেচ দেয়া হয়।

Manual8 Ad Code

উপজেলা কৃষি কার্যালয় সুত্রে জানা গেছে, এবছর আটঘরিয়া উপজেলায় ১২শ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। অনেক কৃষক এখন রসুনের আবাদের দিকে ঝুকে পড়েছে। তবে এবার রসুনের ভালো ফলন হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code