দেশকে বাঁচাতে হলে দুর্বার গণআন্দোলন গড়তে হবে: ফখরুল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

দেশকে বাঁচাতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটা বাস্তবায়ন করতে হলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে। বেগম খালেদা জিয়াকে আজ একটা মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। তার একটাই অপরাধ তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। গতকাল রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।

Manual3 Ad Code

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহাবুবউল্লাহ, ভাইস-চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু প্রমূখ।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

বিএনপির মহাসচিব বলেন, আজকে আমি খুব খুশি হতাম, যদি এই আলোচনা সভায় আরও বেশি তরুণদের মুখ দেখতে পেতাম। আমি তরুণদের উদ্দেশ্যে বলব— জিয়াউর রহমানের যে দর্শন, যে আদর্শ রেখে গেছেন সেগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আর আমাদের কোনদিকে তাকাতে হবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ গণআন্দোলনের কোন বিকল্প নেই।সরকার অনেক কৌশলী উল্লেখ করে ফখরুল বলেন, এই সরকার খুব কৌশলে আমাদের পরাজিত করতে চায়, নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। গত জাতীয় নির্বাচনে তারা আগের রাতে ভোট চুরি করে নিয়ে গেছে। এখন তারা সিটি নির্বাচনে নতুন করে পাঁয়তারা করছে। আজতে যদি আমরা ঐক্যবদ্ধ হই, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে অবশ্যই এই নির্বাচনে আমরা তাদের পরাজিত করতে পারবো। সিটি নির্বাচনে ইভিএম দিয়েছে। যেটা ভোট চুরির নতুন একটা কৌশল। আমরা বলছি— এই ইভিএম ছুঁড়ে ফেলে দিতে হবে। এই ইভিএম দিয়ে নির্বাচন হবে না। স্বচ্ছভাবে নির্বাচন দিতে হবে। আর এই দাবি আমাদের আদায় হবে।

 

Manual8 Ad Code

আওয়ামী লীগ মিথ্যাচারের রাজনীতি করছে অভিযোগ করে আলোচনা সভার প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ মিথ্যাচারের রাজনীতি করছে। তাই তাদের কথা কেউ বিশ্বাস করে না। আজকে গায়ের জোরে মিথ্যাচার করে, ইতিহাস বিকৃত করে, জিয়াউর রহমানকে ও তার পরিবারের সদস্যদেরকে এবং বিএনপিকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আওয়ামী লীগ ওঠে পরে লেগেছে। এইসব দিক থেকে বুঝা যায় তারা দুর্বল।

তিনি বলেন, যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান সেখানে সফল হয়েছেন, বিএনপি সেখানে সফল হয়েছে, খালেদা জিয়া সেখানে সফল হয়েছেন। এই সব ইতিহাসগুলো যদি নতুন প্রজন্মের সামনে চলে আসে তাহলে আর আওয়ামী লীগের রাজনীতি থাকে না। তাই তারা মিথ্যাচার করে ইতিহাস বিকৃত করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code