অপার বাংলা সম্মেলন!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বহির্বিশ্বের সবচেয়ে বৃহৎ বাঙালি উৎসব ‘বঙ্গ সম্মেলন’। চল্লিশ বছর ধরে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছে নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলন। ভারতীয় এবং বাংলাদেশের বাঙালিরা মিলে প্রতি বছর এ আয়োজন করে আসছে। এর আগে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রথম ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশি একাধিক তারকার সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে ভারতীয় আয়োজকরা এটিকে দুই বাংলার শিল্পীদের সম্মেলন না বলে আখ্যা দেন ‘অপার বাংলা সম্মেলন’। নানান আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি ঢাকার স্থানীয় এক রেস্তোরাঁয়া অনুষ্ঠিত হলো আরো একটি সম্মিলন অনুষ্ঠান।

Manual4 Ad Code

তবে এবার বাংলাদেশিদের অংশগ্রহণ, আবেগ, উচ্ছ্বাস একটু বেশি। কেননা, এবছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান লাস ভেগাসের বিশাল মঞ্চে হচ্ছে। এর আয়োজক কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা বঙ্গ সংস্কৃতি সংঘ। বঙ্গ সম্মেলনের ঢাকা আউট রিচের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রে বাংলা ছবির পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস। সম্প্রতি বঙ্গ সম্মেলনের আয়োজকদের সাথে বায়োস্কোপ ফিল্মসের চুক্তি হয়। এ বছরের ৩ থেকে ৫ জুলাই লাস ভেগাসে অনুষ্ঠিত হবে বঙ্গ সম্মেলনের এই মহা আয়োজন। এই আয়োজনে বাংলাদেশের শিল্পী হিসেবে কবি নির্মলেন্দু গুণ, বিবি রাসেল, খায়রুল আনাম শাকিল, জয়া আহসান, শামা রহমান, অণিমা রায়, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, আরেফিন শুভ, অবন্তী সিঁথিসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বায়োস্কোপ ফিল্মস -এর কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রুবনা রশীদ ইত্তেফাককে জানান, ‘আমরা বায়োস্কোপ ফিল্মস-এর ব্যানারে একাধিক চলচ্চিত্রের বিশ্ব পরিবেশনার দায়িত্ব নিয়েছি। আশা করছি বঙ্গ সম্মেলনসহ আয়োজক হিসেবে দুই বাংলার এই মেলবন্ধনে আমাদের শিল্প-সংস্কৃতির এই অভিযাত্রা আরো সমৃদ্ধ হবে।’ ঢাকার এই আয়োজনটি উপস্থাপনা করবেন নিরব ও ইশিকা আজিজ। অনুষ্ঠানে বিশেষ চমক হিসেবে ছিল আগত কণ্ঠশিল্পীদের কণ্ঠে খালি গলায় গান, বিশ্ব নন্দিত জাদুকর জুয়েল আইচের জাদু প্রদর্শনী ও কোরিওগ্রাফার পিয়াল ও টুম্পার নির্দেশনায় বিশেষ ফ্যাশন শো।

 

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code