আটলান্টিক সিটিতে যথাযোগ্য মর্যাদায়           মার্টিন লুথার কিং দিবস পালন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-

প্রতিবছরের মত এবারো জানুয়ারী মাসের তৃতীয় সোমবার নানা আয়োজনে আটলান্টিক সিটিতে উদযাপিত হয়েছে মার্টিন লুথার কিং দিবস।

Manual5 Ad Code

ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য এডভানসমেনট অব কালারড পিপল (এনএএসিপি) এর উদ্যোগে ও আটলান্টিক সিটির নগর কতৃপক্ষের  সহযোগীতায় ‘নাগরিক অধিকার বাগান’ ও সেনট জেমস এএমই গীর্জায় এই উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

ঐদিন সকাল সাড়ে দশটায় আটলান্টিক সিটির বিভিন্ন   শ্রেনী পেশার মানুষ ১৭০০ মারমোরা এভিনিউতে অবস্থিত মার্টিন লুথার কিং স্কুল কমপ্লেক্স প্রাংগনে সমবেত হয়।এরপর নিউজারসি রাজ্যের এসেম্বলীম্যান ভিন্স ম্যাজিও,এসেম্বলীম্যান  জন আরমাতো, আটলান্টিক সিটির মেয়র মার্টি  এসমল ,এনএএসিপির সভাপতি কলিম শাহবাজ, আটলান্টিক সিটির পুলিশ প্রধান হেনরী হোয়াইট,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুবত চৌধুরী,কমিউনিটি নেতা সুমন মজুমদার প্রমুখের নেতৃত্বে সবাই শোভাযাএা সহকারে ‘নাগরিক অধিকার বাগান’ এ এসে সমবেত হন।এরপর ‘নাগরিক অধিকার বাগান’ এর স্থাপত্যের  পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেয়র মার্টি এসমল, কলিম শাহবাজ সহ কমিউনিটির বিশিষ্টজনরা।কথামালা শেষে বাগানে স্হাপিত বিশাল ঘন্টা বাজিয়ে অনুষ্ঠানের   সমাপ্তি টানা হয়।এরপর সবাই সেনট জেমস এএমই গির্জার অনুষ্ঠানে যোগ দেন।

আফ্রিকান-আমেরিকানদের নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেন মার্টিন  লুথার কিং জুনিয়র। তিনি ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ১৯৬৮ সালে তাঁকে হত্যা করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code