কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানকে সাহায্য করতে চান ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানকে সাহায্য করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প । খবর আল জাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে কী চলছে সে সম্পর্কে আলোচনা করেছি। আমরা যদি কোনও সাহায্য করতে পারি তবে অবশ্যই সেটা করব। আমরা পরিস্থিতির দিকে অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য রাখছি।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

এদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর সংবাদমাধ্যমকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন , আফগানিস্তানের মতোই আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। অবশ্যই ভারতে এটি একটি বড় ইস্যু। যখন অন্য কোনও দেশ এই সমস্যার সমাধান করতে পারছে না তখন আমরা আশা করি যে সমস্যা সমাধানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিজের ভূমিকা পালন করবে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code