দু’টি এক্সকেভেটর মেশিন জ্বালিয়ে দিল ভ্রাম্যমান আদালত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইছামতি নদীর কালিঞ্জা ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুটি এক্সকেভেটর (বেকু মেশিন) জ্বালিয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকেল ৪টায় রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীমুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ ধারা মোতাবেক ব্রিজ সংলগ্ন ১ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলণ নিষিদ্ধ। উক্ত ধারা অমান্য করে কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের জনৈক নজরুল ইসলাম গং অবৈধভাবে কালিঞ্জা ব্রিজ সংলগ্ন ৪’শ মিটারের মধ্যে বালু উত্তোলণ করে আসছিল। খবর পেয়ে গত ২২ জানুয়ারী ঘটনাস্থলে উপস্থিত বালু উত্তোলণ বন্ধ করে ৩ দিনের মধ্যে এক্সেবেটর মেশিন সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়। আদেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা ঐ স্থান থেকে বালু উত্তোলণ অব্যাহত রাখায় মোবাইল কোর্ট ২০০৯ এর ১২ ধারা মোতাবেক এক্সকেভেটর মেশিন জব্দ করে আগুনে জ্বালিয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সার্ভেয়ার জাকির হোসাইন, পাঙ্গাসী ইউনিয়ন তহশিলদার বরকতুল্লাহ ও রায়গঞ্জ থানার এস. আই শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code