চাটমোহর লিচু বাগান পরিচর্চায় ব্যস্ত চাষীরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

চাটমোহর (পাবনা) :
পাবনার চাটমোহরে লিচু বাগান গুলোতে এখন পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা। লিচুর গুটি গুলো বড় হতে শুরু করেছে। চাষীরা বাগানে বাগানে লিচু উৎপাদন বৃদ্ধিতে বালাইনাশকসহ অন্যান্য উপাদান স্প্রে করছেন। আবহাওয়া অনুকুলে থাকলে এবার বাম্পার ফলন হবে বলে চাষীরা আশা ব্যক্ত করেছেন।
আগামী ৩ সপ্তাহের মধ্যে গাছের গুটি পরিণত হবে লিচু আকারে। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় বাগানে উঁকি মারা লিচুর গুটিগুলো নজর কারে পথচারীদের। গত কয়েক বছর ধরে এ এলাকায় বানিজ্যিক ভিত্তিতে লিচু চাষ হয়ে আসছে। বাগান পরিচর্চায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষীরা। লাভজনক হওয়ায় দিনের পর দিন বাড়ছে লিচু আবাদের পরিধি। এ এলাকায় উৎপাদিত লিচু, রাজধানী ঢাকাসহ বিক্রি হয়ে থাকে দেশের বিভিন্ন জেলা শহরে।
কয়েক ধাপে বিক্রি হয় লিচুর বাগান। গাছে মুকুল আসার আগেই অনেকে ৩/৪ মাসের জন্য বাগান বিক্রি করে দেন ব্যবসায়ীদের কাছে। কেউ বিক্রি করে থাকেন লিচুর গুটি হবার পর। লিচু পাকার পূর্বেই কয়েকবার পরিবর্তন হয় বাগানের মালিকানার। অনেক বাগান মালিক অধিক লাভের আশায় নিজেরাই পরিচর্যা করে বড় করেন লিচু।
সরেজমিন দেখা যায়, চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর, জালেশ্বর, মন্ডলপাড়া, নতুনপাড়া, পৈলানপুর, জাবরকোল, মল্লিকচকসহ আশে-পাশে ১০/১২ গ্রামের মাঠ পর মাঠ গড়ে উঠেছে লিচুর বাগান। এছাড়া হরিপুর এলাকায় ও রয়েছে বেশ কিছু লিচু বাগান। জালেশ্বর গ্রামের লিচু চাষী ওয়াজেদ আলী মাষ্টার জানিয়েছেন, এ বছর এখন পর্যন্ত আবহাওয়া লিচু চাষের উপযোগি রয়েছে। লিচুর গুটিও পর্যাপ্ত রয়েছে। তিনি আরো জানান, অন্যান্য ফসলের আবাদের চেয়ে লিচুর আবাদ লাভজনক হওয়ায় মানুষ এ আবাদে ঝুঁকে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা প্রায় ২ হাজার লিচু চাষী রয়েছে। গত বছর হেক্টর প্রতি উৎপাদন হয়েছিল ৩ থেকে সাড়ে ৩ টন। সে হিসেবে চাটমোহরে গত বছর প্রায় ৭শ টন লিচু উৎপাদন হয়েছিল যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এ বছর ১ হাজার ৭শ বিঘা জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৮’শ থেকে ৯’শ টন। সে হিসেবে সব কিছু স্বাভাবিক থাকলে এবছর চাটমোহরের লিচু চাষীরা কোটি টাকা লিচু বিক্রি করবে দেশের বিভিন্ন অঞ্চলে। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এএ মাসুম বিল্লাহ জানান, করোনা ভাইরাসে মানুষ আতংকে রয়েছেন। আবহাওয়া অনুকুলে থাকলে লিচুর ফলনও ভালো হবে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে দেশের বিভিন্ন পান্তে লিচু বিক্রি করে চাষীরা লাভবান হবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code